আক্কেলপুরে দোল পূর্ণিমায় গোপীনাথপুর মেলা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আক্কেলপুরে দোল পূর্ণিমায় গোপীনাথপুর মেলা শুরু

  • মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

Manual7 Ad Code

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রায় পাঁচশত বছরের পুরনো গোপীনাথপুরে দোল পূর্ণিমা উৎসব শুরু হয়েছে আজ। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে। দোল পূর্ণিমা উৎসব ও মেলাকে ঘিরে আনন্দে মেতেছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা। চলছে আনন্দোৎসব উদযাপনের প্রস্তুতি।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছ, দুইশ একর জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আইন শৃংখলা রক্ষায় পুলিশের ক্যাম্প, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টসহ থাকছে অতিরিক্ত পুলিশ। গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা উপলক্ষে আশপাশের প্রায় অর্ধশতাধিক গ্রামের গৃহস্থের বাড়িতে আগমন ঘটেছে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের।

Manual1 Ad Code

দোল পূর্ণিমা শুরুর আগে থেকেই মেলায় বিভিন্ন দোকান পাট আসতে শুরু করে। সারাদেশের ঘোড়া বেচাকেনার একমাত্র মেলা এটি। মেলাটি প্রায় মাসব্যাপি চলে। তবে এবার মেলায় ঘোড়া, গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থালি সামগ্রী, মসলা, কাঠের ও প্লাস্টিকের আসবাব, কম্বল, মিষ্টান্ন সহ নানা রকমের দোকানপাট বসতে শুরু করেছে। এসব দোকান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় আসে। তাঁরা দোলপূর্ণিমা শুরুর দুই দিন আগেই এখানে এসে দোকানঘরের বরাদ্দ নেন। মেলায় থাকে ঘোড়দৌড়সহ নানা আয়োজন। মেলায় প্রধান আকর্ষণ থাকে ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য মেলায় আসে ক্রেতা বিক্রেতারা। ঘোড়ার দৌঁড় দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মেলায়।

হরিপুর গ্রামের ওয়ালিউল পেস্তা বলেন,এই মেলাকে কেন্দ্র করে উপজেলা ও আশেপাশের গ্রামের মানুষরা একটি উৎসব হিসেবে পালন করে। গ্রামের প্রতিটি বাড়ীতে দুরের আতীয় স্বজনরা বেড়াতে আসে। আতিথেয়তায় ব্যস্ত থাকে প্রতিটি বাড়ির অঙ্গন।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আজ ৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৩ দিনব্যাপী এই মেলা চলবে।‘গোপীনাথপুর মেলাটি ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা। মেলায় কোন ধরনের অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি।

Manual4 Ad Code

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা আগমন করেন। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষনিক পুলিশি টহল চলমান আছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews