বড়লেখায় হাসপাতালের নার্সসহ আরও ৪ জন করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় হাসপাতালের নার্সসহ আরও ৪ জন করোনা আক্রান্ত

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন নার্সসহ আরও ৪জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে ১জন নারী আর বাকি ৩জন পুরুষ। তাদের বয়স ২৬ থেকে ৫৫ বছরের মধ্যে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

Manual1 Ad Code

জানা গেছে, ৭ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৫জনের নমুনা সংগ্রহ করে পরীÿার জন্য ল্যাবে পাঠিয়েছিল। তাদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ ছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা পরীÿার প্রতিবেদন বড়লেখায় এসেছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন স্টাফসহ ৪জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। বাকি ১১ জনের করোনা নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। বাকি ৩জন তাদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের বাড়ি উপজেলার মুছেগুল, গলøাসাঙ্গন ও সুজানগর এলাকায়।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, হাসপাতালের স্টাফ ছাড়া বাকি ৩জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন করেছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!