ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

Manual1 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ‍্যে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন উপজেলার বালারহাট বাজারে আলোচনা সভা, র‍্যালী ও অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করে। স্মার্ট বাংলাদেশের প্রত‍্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়- এই প্রতিপাদ‍্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্ত‍ব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
আরও বক্তব‍্য রাখেন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  স্টেশন অফিসার আহসান হাবীব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর  রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাছেন আলী প্রমূখ।
প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব‍্য প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে দুর্যোগ ব‍্যবস্থাপনা সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ‍্যে সীমান্তবর্তী প্রত‍্যন্ত এলাকায় এ মহড়া আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!