কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালিত

  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

Manual8 Ad Code

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ১ম থেকে ১০ম শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরি ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ভারতের মণিপুর রাজ্যের প্রখ্যাত কবি এন রতন মীতৈ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী মণিপুরি ভাষা গবেষক নাতাশা, মণিপুরি লেখক ও কবি হাজী আব্দুস সামাদ প্রমুখ। এ পর্বে মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন “মৈরা” এর মোড়ক উন্মোচন করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মণিপুরি ভাষা উৎসব পালিত হয়ে আসছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!