বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্ঠিনন্দন ঘর পাচ্ছে আরো ১০৯ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্ঠিনন্দন ঘর পাচ্ছে আরো ১০৯ পরিবার

  • শনিবার, ১৮ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দৃষ্ঠিনন্দন পাকা ঘর পাচ্ছে আরো ১০৯ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারের নিকট গৃহসমুহের হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, বড়লেখা উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৩৫টি। উক্ত তালিকা হতে ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৪৬টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের ৩য় পর্যায়ের ২৪টি ও ৪র্থ পর্যায়ে নির্মিত ৮৫টিসহ মোট ১০৯টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। এরমধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ৪১টি, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ২৪টি, সুজানগর ইউনিয়নে ২১টি, দাসেরবাজার ইউনিয়নে ২০টি ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগরে আশ্রয়ন-২ প্রকল্পের নির্মিত (হস্তান্তরের জন্য প্রস্তুত) গৃহগুলো পরিদর্শন করেন।

Manual4 Ad Code

সরেজমিনে গেলে উপজেলার সুজানগর ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আশ্রয়ন প্রকল্প-২ এর উপকারভোগী হতদরিদ্র চেরাগ আলী ও নাজিম উদ্দিন জানান, তাদের পৈত্রিক কোন জমি ও বাড়ি ছিল না। বিভিন্ন জনের বাড়িতে মানবেতর জীবন যাপন করতেন। একসময় সরকারি জায়গায়ও ঝুপড়ি ঘর তৈরী করে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। অবৈধ বসবাসের কারণে উচ্ছেদ করায় মারাত্মক বিপাকে পড়েন। জমি ও বাড়ির মালিক হবেন স্বপ্নেও কখনও ভাবেননি। মাননীয় প্রধানমন্ত্রী জমি ও পাকাঘর তৈরী করে দিয়ে তাদের স্বপ্ন পুরণ করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বড়লেখার ৫ ইউনিয়নের ১০৯ দুস্থ, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২২ মার্চ গৃহ প্রদানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই দিন প্রত্যেক উপকারভোগী দুই শতাংশ জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা দৃষ্ঠিনন্দন ঘর পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ১০৯টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই লক্ষে নির্মাণ কাজের সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অত্যন্ত দৃষ্ঠিনন্দন ঘরগুলো এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!