কমলগঞ্জের লাউয়াছড়া বনে দুর্বৃত্তের আগুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জের লাউয়াছড়া বনে দুর্বৃত্তের আগুন

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ডরমেটরি লেকের উত্তর পশ্চিম ও হীড বাংলাদেশের পশ্চিমে গত শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত আটটার দিকে স্থানীয় এলাকাবাসী ও বন কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে আগুনে প্রায় এক একর জায়গা পুড়ে গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্পের অধীনে বন বিভাগের স্টুডেন্ট ডরমিটরির উত্তর পশ্চিম ও হীড বাংলাদেশের পশ্চিমে শনিবার সন্ধ্যায় হঠাৎ আগুন দেখা যায়। আগুন আশপাশের প্রায় এক একর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী ও বন কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

বন বিভাগ সুত্রে জানা যায়, কিছু দিন আগে বনের বাঁশ ও বেত কাটার কারনে বন বিভাগের পক্ষ থেকে কিছু দুস্কৃতিকারীদের উপর মামলা করা হয়। হয়তো তারা ক্ষুব্ধ হয়ে বনের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বনে আগুন লাগিয়েছে। পরে বনকর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকেরা বলেন, বনে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে আমরা কিছু জানিনা। সন্ধ্যায় হঠাৎ আগুন দেখে আমরা নিয়ন্ত্রণে আনি।

স্থানীয় পরিবেশ কর্মী আহাদ মিয়া বলেন, এর আগেও গত বছর লাউয়াছড়া বনে আগুন লাগানো হয়েছিল। এবারও আগুন লাগানো হয়েছে। আগুনে বনের বন্য প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে জানিনা। হয়তো সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়েছে অথবা দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। বনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে বলতে হবে।

Manual7 Ad Code

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া রেঞ্জের অধীনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সম্প্রতি সময়ে বনের বাঁশ কাটার জন্য কিছু দুস্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হয়তো তারা বনে বিচ্ছিন্নভাবে আগুন লাগিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি বনের প্রায় এক একর জায়গা পুড়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

Manual3 Ad Code

এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে লাউয়াছড়া বনে আগুন লেগে প্রায় তিন একর বন পুড়ে গিয়েছিল।

Manual2 Ad Code

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!