আক্কেলপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

আক্কেলপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual2 Ad Code
নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ৩৫ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর ও উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ৪র্থ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঘর পাওয়া প্রত্যেকের চোখে-মুখে ফুটে ওঠেছে হাসির ছাপ , নতুন ঘর পাওয়ার এক নব আনন্দ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
নতুন ঘর পাওয়া তহুরা বেগম বলেন,‘আগে অন্যের জায়গায় বেড়ার ঘর করে থাকতাম। এখন আমার নিজের ঘর হয়েছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন তার বাপের মতো দেশের মানুষের জন্য আরো ভালো কাজ করতে পারে’।
এখন পর্যন্ত এই উপজেলায় ৪টি পর্যায়ে মোট ১৮২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এসকল ঘর হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!