ফুলবাড়ীতে এক সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অবশেষে সেই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে মামলা বড়লেখায় অগ্নিকান্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই, ভস্মিভুত প্রতিবেশির প্রাইভেট কার বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে ৫ টন ভারতীয় অবৈধ জিরা আটক জুড়ীতে ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা : সন্ধিগ্ধ আসামি গ্রেফতার এআই ভিডিও নিয়ে নাসের রহমানের সতর্কবার্তা কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা সুনামগঞ্জ-৫:  দুই দশক পর ধানের শীষের গণজোয়ার মৌলভীবাজার -২ (কুলাউড়া) বাসদ প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধূরী কুলাউড়ায় আ.লীগ নেতার বিএনপিতে যোগদান এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বড়লেখায় ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ীতে এক সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার সকাল নয়টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে সম্পর্ক করে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
বুধবার মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ী বেড়াতে যাওয়ার জন্য শ্বাশুড়িকে বলে। কিন্তু শ্বাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ- শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়।
বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে কাফেলার লোকজনের ডাকে রিপন ঘুম থেকে জেগে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে।
তাদের ধারনা, বাবার বাড়ী  যেতে না দেয়ায় শ্বাশুড়ির সাথে অভিমান করে রাতের যেকোন সময় সকলের অগোচরে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন মিম।
ফুলবাড়ী থানার এসআই এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
গৃহবধুর মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। #

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!