নেটওয়ার্ক বিড়ম্বনা সমাধানের আশ্বাস টেলিযোগাযোগ মন্ত্রীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নেটওয়ার্ক বিড়ম্বনা সমাধানের আশ্বাস টেলিযোগাযোগ মন্ত্রীর

  • শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি :: গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল সিমের নেটওয়ার্ক বিড়ম্বনায় অতিষ্ঠ গ্রাহক। টাকা দিয়ে সিমে এমবি কিনে মোবাইল, কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না গ্রাহকরা। উপজেলার পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বেশির ভাগ মানুষ ইন্টারনেট সেবার পাশাপাশি মোবাইলের নেটওয়ার্ক থেকে ও বঞ্চিত। পূর্ব জুড়ীর বিনন্দ পুর, গোবিন্দপুর, দূর্গা পুর,জামকান্দি, কালাছড়া, শুকুবস্থি, বাহাদুর কোনা, গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগান, কুচাই জালাই,হায়াছড়া, বেলবাড়ি কয়লার থল,শুকনাছড়া গ্রামের মানুষ একেবারেই বঞ্চিত আধুনিক এই সুযোগ সুবিধা থেকে।

Manual2 Ad Code

বার বার অফিসে অভিযোগ দেওয়ার পর ও কোন সুরাহা হয় নি। টাওয়ার না থাকার কারণে এসব এলাকার মানুষ ফোনে নেট পান না। প্রবাসী অধ্যুষিত এলাকার মানুষগুলো তাদের পরিবার পরিজনের সাথে কথা বলতে পারেন না অনাহাসে।বেশির ভাগ সময় কথা বলতে হলে, পরিবারের লোকজন ঘরের বাহিরে অন্যত্র এসে ফোনের অপেক্ষা করেন।গত মঙ্গলবার ও বুধবার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এসব এলাকার মানুষের পক্ষে নেটওয়ার্কের সমস্যা থেকে সমাধানের জন্য ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজের কাছে লিখিত চিঠি প্রেরন করেন। তার এই চিঠির প্রেক্ষিতে বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভায় নেটওয়ার্ক সমস্যা সমাধানের বিষয়ে প্রদক্ষেপ গ্রহণের কথা আলোচনা হয় বলে জানা গেছে।

Manual4 Ad Code

জায়ফর নগর গ্রামের বাসিন্দা,শিলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম কামন বলেন, দীর্ঘদিন আমাদের এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ার ছিল না,আবেদনের প্রেক্ষিতে টাওয়ার হলে ও নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়নি।পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে সবকিছুর মত নেটওয়ার্ক ও অন্ধকার হয়ে যায়। অনেকবার আমরা তাদের অফিসে অভিযোগ করেছি,কোন সমাধান হয়নি।

পুর্ব জুড়ী ইউনিয়নের সদস্য শিবাকান্ত গোয়ালা জানান, পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নেটওয়ার্ক বঞ্চিত । তারা বিদেশে কথা বলতে হলে ঘরের বাহিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কথা বলে।এসব এলাকার মানুষকে ইন্টারনেট সেবা থেকে বাহিরে রেখে ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হবে না।দ্রুত নেটওয়ার্ক স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews