আত্রাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন একশত পরিবার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

আত্রাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন একশত পরিবার 

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের ন্যায় এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, সুগন্ধি চাউল ১ কেজি, গুড়া দুধ ১ প্যাকেট এবং  ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম সরদার, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ হোসেন, সদস্য জাহিদ হাসান সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!