আত্রাইয়ে রবি ঠাকুরের জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে রবি ঠাকুরের জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় অনুষ্ঠান আনন্দদায়ক করতে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

Manual5 Ad Code

এসময় আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী রহমান, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, নাজমুল হক নাদিম, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা চৌধুরী, রবীন্দ্র গবেষক মতিউর রহমান মামুন, অধ্যক্ষ মাহবুবুল হক দুলুসহ স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধান ও সরকারী দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সংস্কৃতি মন্ত্রনালয় কর্তৃক কবির নিজস্ব জমিদারি নওগাঁর পতিসরে আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তিন দিন ব্যাপী জাতীয় এ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিদিন বিকাল ৩টা হতে সন্ধা ৬টা পর্যন্ত মন্ত্রী, এমপি, দেশ বরেণ্য সাহিত্যিক ও কবি গবেষকদের আলোচনা এবং জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!