আত্রাইয়ে পৃথক অভিযানে এ্যাম্পল ও হেরোইনসহ আটক-৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আত্রাইয়ে পৃথক অভিযানে এ্যাম্পল ও হেরোইনসহ আটক-৩

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন  ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. তারেকুর রহমান সরকার জানান, মাদক বিরাধী অভিযানের অংশ হিসাবে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের জয়ন মোল্লার ছেলে মঞ্জুর মোল্লা (৫১), আত্রাই উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শাহ্ ছেলে এমামুল শাহ(৩৫) এবং একই উপজলার ভঁরতেতুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলম খন্দকারের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু(৩৪) কে আটক করা হয়। আটককালে তাদের কাছে থেকে ৪৫ পিচ অ্যামম্পল ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews