দোয়ারাবাজারে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে শালীকে নিয়ে দুলাভাই উধাও! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দোয়ারাবাজারে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে শালীকে নিয়ে দুলাভাই উধাও!

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual4 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের ৭ মাসের মাথায় গর্ভবতী স্ত্রীকে রেখে শালিকে নিয়ে উধাও  হয়েছেন এক দুলাভাই। ঘটনাটি নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের  আগুন্ডের গাঁও এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বিষয়টি নিয়ে রোকিয়া নিখোঁজ উল্লেখ করে দোয়ারাবাজার  থানায় একটি  সাধারণ ডায়েরি করা হয়েছে ।

জিডির সূত্র ধরে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগুন্ডের গাঁও গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে সুজিনা বেগমকে বিয়ে করেন একই ইউনিয়নের পূর্ব  ঘিলাতলি গ্রামের রিয়ান উল্লাহ’র ছেলে হরুফ আলী (২৮)।  তাদের বৈবাহিক সূত্রে স্ত্রী সুজিনা  ৫ মাসের অন্তসত্তা।

শালিকা রুকিয়া বেগম (১৮) প্রেমের ফাঁদে ফেলে হরুফ আলী । গত ১৭ এপ্রিল সন্ধ্যায় স্ত্রীকে তার নিজের বাড়িতে  রেখে শশুর বাড়িতে বেড়াতে আসেন হরুফ আলী। শালিকা রুকিয়াকে নিয়ে ঈদের মার্কেট করার কথা বলে দুলাভাই  হরুফ আলী উধাও হয়ে যান। এদিকে, মেয়েকে না পেয়ে পিতা ফয়জুল হক  দোয়ারাবাজার  থানায় রোকিয়া নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় লোকজন জানান, গত বছর শশুড় ফয়জুল হকের স্ত্রীকে ধর্মের মা ডাকার মাধ্যমে তাদের বাড়িতে আসা যাওয়ার সুযোগ পায় হরুফ আলী। এক পর্যায়ে স্ত্রী সুজিনা সাথে প্রেমের সম্পর্ক হয় তার। পরে গত বছরের অক্টোবর মাসে সুজিনাকে নিয়ে পালিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে করেন। সুজিনা ৫ মাসের অন্তত্তা হয়। এদিকে বিয়ের ৭ মাস পার হতে না হতে শালিকা রুকিয়াকে নিয়ে আবারও পালিয়ে যায় দুলাভাই হরুফ আলী। একসাথে দুই বোনকে নিয়ে এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

এ ঘটনায় হরুফ আলীর বাড়িতে সাংবাদিকরা গেলে তার বাড়িতে তালা ঝুলানো দেখা যায়। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সাংবাদিকের উপস্থিতি ঠের পেয়ে হরুফ আলীর বাড়িতে জড়ো হয় গ্রামের লোকজন। এসময় গ্রামের লোকজন জানান, হরুফ আলী দুষ্টু প্রকৃতির লোক। সে এর আগে গ্রামে আরও একাধিক ঘটনা করেছে। এলাকার মেয়েরা তার ভয়ে একা বের হতে ভয় পায়। স্থানীয়রা  জানান স্ত্রী সুজিনাকে বিয়ে করার আগে হরুফ আলী পাশবর্তী গ্রাম জাহাঙ্গীর গাঁও গ্রামের একটি মেয়েকে বিয়ে করেছিলো, এতে দুটি ছেলে সন্তান জন্ম হওয়ার পর পর ওই স্ত্রীকে রেখে পালিয়ে বিয়ে করে সুজিনাকে।প্রথম স্ত্রীর সাথে হরুপ আলীর মামলা চলমান রয়েছে।

Manual8 Ad Code

সুজিনা ও রোকেয়ার পিতা ফয়জুল হক জানান, আমি ভিক্ষা করে এলাকাবাসীর সহযোগিতায় ৪ ছেলে ২ মেয়ে নিয়ে অতি কষ্টে দিনপাত করছেন। আমাদের পরিবারে এমন ঘটনা ঘটিয়েছেন আমি সুষ্ঠু বিচার চাই।

Manual6 Ad Code

সুজিনা বেগম বলেন, ৫ মাসের অন্তসত্তা শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমি আমার স্বামীকে চাই। স্বামীর সুষ্টু বিচার চাই।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, তাকে পুলিশ খুঁজছে। আটক করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!