কুড়িগ্রামে মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শণ করলেন জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ শ্রমিকদের আন্দোলন : অফিসে তালা আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ প্রাথমিক বৃত্তি-২০২৫ বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি চা-শ্রমিক সংঘের

কুড়িগ্রামে মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শণ করলেন জেলা প্রশাসক

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি পরিবারের পারিবারিক মন্দিরে ঢুকে ৮টি প্রতিমা ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
বুধবার দুপুরে তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডল রায়পাড়া এলাকায় উপস্থিত হয়ে পারিবারিক মন্দিরে ক্ষতিগ্রস্থ প্রতিমাগুলো দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের  প্রতিমা ও মন্দিরগুলো সংস্কারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ছালাম ও ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, আতংকিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
মন্দিরে ঢুকে মূর্তি ভাংচুরকারী দূর্বৃত্তদের অবশ্যই চিহ্নিত করে দৃষ্টান্তুমুলক শাস্তি নিশ্চিত করাও হবে। তিনি আরও জানান, সম্মানীত জেলা প্রশাসক মহাদয়ের নিদের্শে আজকালের মধ্যেই ক্ষতিগ্রস্থ প্রতিমা ও মন্দির সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করা  হবে।
এছাড়াও ক্ষতিগ্রস্থদের মাঝে বিশেষ বরাদ্দ প্রদান করা হবে। কোন প্রকার ভয় কিংবা আতংকিত হবেন না এবং আপনাদের পাশে সব সময় প্রশাসন পাশে আছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা রাতের আধারে ওই গ্রামের ভবেশ চন্দ্র বর্মন, বিনয় চন্দ্র বর্মন, ধীরেন্দ্র নাথ বর্মন ও বীরেন্দ্র নাথ বর্মনের বাড়ীর উঠানে অবস্থিত পারিবারিক মন্দিরে ঢুকে চারটি মন্দিরের ভেতরের থাকা ৮টি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গ ভাংচুর করে দুর্বৃত্তরা।
প্রতিমা ভাংচুরের  খবর পেয়ে মঙ্গলবার রায়পাড়া ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাছেন আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ, গোরকমন্ডল ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!