বড়লেখার পিআইও করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

বড়লেখার পিআইও করোনা আক্রান্ত

  • শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উবায়েদ উল্লাহ খানের করোনা শানাক্ত হয়েছে। বর্তমানে তিনি তার বাড়ি কিশোরগঞ্জ শহরে অবস্থান করেছেন। শনিবার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ সরকারী নির্দেশনা বাস্তবায়নে তিনি ছিলেন একজন সম্মুখযোদ্ধা।

Manual7 Ad Code

জানা গেছে, করোনার উপসর্গ থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য তার নমুনা দেন। শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ পাওয়া যায়। তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, করোনাকালে মাঠে যে কয়জন কর্মকর্তা সার্বক্ষণিক প্রশাসনকে সহযোগিতা করেছেন এর অগ্রভাগেই তিনি ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি করোনাক্রান্ত কারো দ্বারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তার বাড়িতে আইসোলোশেন রয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!