কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে সোমবার দুপুর ১টায় মো. সাইফুর রহমান (৩৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্য গোলেরহাওয় গ্রামের মোঃ আং সোবহান এর ছেলে। সে মুসলিম মণিপুরি সম্প্রদায়ের এক যুবক।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেলযোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করতে এসেছিল। মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!