ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • রবিবার, ২৮ মে, ২০২৩

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।শনিবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
Manual7 Ad Code

ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে এতিম বাক প্রতিবন্ধী ওই যুবতী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন তার মা।

শুক্রবার (২৬ মে ) সকালে মেয়েটির খালা মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান ওই যুবতীর মা।

Manual4 Ad Code

এই সুযোগে প্রতিবেশি বৃদ্ধ শামছুল হক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোড় পূর্বক তাকে ধর্ষণ করে।

পাশের বাড়ির এক মহিলা ঘরের মধ্যে গোংড়ানির শব্দ পেয়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে ঘরের দরজা খুলে আপত্তিকর অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে তারা তাকে আটক করে।

পরে তারা ইউপি চেয়ারম্যানকে জানালে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানা পুলিশকে জানান ইউপি চেয়ারম্যান। পরে খবর পেয়ে গতকাল সন্ধ‍্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক শামছুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

Manual6 Ad Code

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে । পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

ওসি নজরুল ইসলাম বলেন, আটক ব‍্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!