ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual1 Ad Code
রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা :: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩১ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ -এর ৬ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শী সীমান্তবাসীরা জানান, বুধবার সকালে ভারত-বাংলাদেশের ৫ থেকে ৭ জনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর গোমত পাচারের উদ্দেশে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর গোস্তের পোটলা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পার করার চেষ্টা করে। এ সময় ভারতীয় ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের অধীন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে বাংলাদেশী মনসুর আলীর ছেলে হাফিজুর রহমান হাফির (৪০) মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রাবার বুলেট বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews