লাউয়াছড়ায় বন্যপ্রাণী ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ : চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার

লাউয়াছড়ায় বন্যপ্রাণী ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ : চা শ্রমিকের মৃত্যু

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের খাউছড়া চা বাগানের বাসিন্দা।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার ফাঁদ কারেন্টে তৈরী করে লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে কারেন্টের তৈরী ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক নামে চা শ্রমিক মারা যায়।
এ বিষয়ে বাগান মালিক শফিউল ইসলাম ওরফে (মোশারফ হোসেন) বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ দিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্থানীয় ইউপি সদস্যদের মধ্যস্থতায় নগদ অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে লাশ সৎকার করা
সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম জানানা, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews