জুড়ীর মন্দির থেকে চুরি হওয়া মালামাল বড়লেখা থেকে উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 জুড়ীর মন্দির থেকে চুরি হওয়া মালামাল বড়লেখা থেকে উদ্ধার

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রাম থেকে পুলিশ জুড়ী উপজেলার একটি চা বাগানের দূর্গা মন্দির থেকে চুরি হওয়া ধাতব মালামাল উদ্ধার করেছে। চুরিতে জড়িত গ্রেফতার ৫ ব্যক্তির দুইজনের দেয়া তথ্যে জুড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম রোববার ভোরে মন্দিরের পিতলের কলস, থাল, ঘটি, কাটারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার কুচাই চা বাগানের দূর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটে। শনিবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। এদের মধ্যে দক্ষিণ জামকান্দি গ্রামের কামরুল ইসলাম (২৭) ও আব্দুল জলিল স্বীকারোক্তি প্রদান করে। তাদের দেয়া তথ্যানুযায়ী এসআই জাহাঙ্গীর আলম রোববার ভোরে বড়লেখার কাশেমনগর গ্রামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে মন্দির থেকে চুরি হওয়া ধাতব মালামাল উদ্ধার করেন।

Manual4 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ৫ জনের ২জন স্বীকারোক্তি দিয়েছে। তাদের দেয়া তথ্যে বড়লেখার কাশেমনগর গ্রাম থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এর আগে গ্রেফতার সোহেল মিয়ার বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে খাসার মালামাল উদ্ধার করা হয়। রোববার বিকেলে ৫ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!