ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

Manual1 Ad Code

রনবীর রায় রাজ, ফুলবাড়ী, (কুড়িগ্রাম) সংবাদদাতা :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রসাশনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহোযোগীতায় দিনব্যাপি প্রশিক্ষণে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক আবু জাফর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি শাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গীতা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান,মেডিকেল অফিসার আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই রকেটসহ আর অনেকে।
প্রশিক্ষণে চারটি গ্রুপে শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ডাক্তার সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ ৩০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রণে আইনের বিভিন্ন ধারা তুলে ধরেন, সমাজের সকলকে সমাজের সকলকে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews