কমলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

২৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ির মালিককে জনপ্রতিপ্রতি নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদারম ঠাকুরবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সোমবার সকাল ৬টায় কমলগঞ্জের ঠাকুরবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ ফায়ার সার্ভিস এর গাফিলাতির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!