কমলগঞ্জে জুম আইটি ইন্সটিটিউটের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে জুম আইটি ইন্সটিটিউটের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্বলিত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান জুম আইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১টায় আদমপুর বাজার সংলগ্ন তেতইগাঁও এলাকায় নিজস্ব ক্যাম্পাসে এ ইন্সটিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ।

Manual8 Ad Code

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, ইন্সটিটিউটের সহকারী পরিচালক রাজাবাবু সিংহ, সাংবাদিক আর, কে, সোমেন, আকাশ আহমদ, প্রশিক্ষক নয়ন গঞ্জু, সাথী ঘোষ প্রমুখ।

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে মাথায় রেখে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে জুম আইটি ইনস্টিটিউট এর যাত্রা শুরু। এ আইটি ইনস্টিটিউট এর প্রধান উদ্দেশ্য হল আইটিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সবথেকে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া। কেননা তথ্য প্রযুক্তির এই যুগে আইটি দক্ষতাকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। প্রযুক্তির অপব্যবহার না করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

Manual6 Ad Code

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীত জানান, আগামী ১৭ জুন শিিনবার কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। ৩মাস/৬মাসব্যাপী চলমান ব্যাচে ৩৫% ছাড়ে ভর্তি চলছে। এখানে প্রশিক্ষণার্থীরা লাইফটাইম বেকআপ সাপোর্ট, ১ বছরের ফ্রি পারসোনাল কম্পিউটার সার্ভিসিং, কোর্স সম্পন্ন করার ৩ মাসের মধ্যে চাকুরী কনফার্ম হলে নিশ্চিত ফুল কোর্স ফি রিটার্ন এবং ২ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন সেবা পাবে। তিনি আরও বলেন, মানসম্মত দক্ষশিক্ষার ব্যাপারে জুম আইটি ইনস্টিটিউট কখনো আপোষ করবে না। ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ডিজিটাল বিশ্বের সাথে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের পাশে সবসময় থাকবে জুম আইটি ইনস্টিটিউট।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!