আত্রাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে প্রায় ২৭ হাজার শিশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে প্রায় ২৭ হাজার শিশু

  • রবিবার, ১৮ জুন, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে প্রায় সাতাশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Manual5 Ad Code

রোববার ১৮ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি,পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত শ্যামল কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার তিনশ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৪ হাজার ৫’শ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হচ্ছে। এ কার্যক্রম শুধু ১৮ জুন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ১’শ ৯৩ কেন্দ্রের মাধ্যমে চলমান থাকবে বলে জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!