সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবিতে কমলগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবিতে কমলগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জামালপুরের বাকশীগঞ্জে বাংলানিউজ টোরয়ন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভি’র বকশীগঞ্জ প্রতিনধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচার ও শাস্তির দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে প্রেসক্লাবের আয়োজনে এ কমসুচি পালিত হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সমকালের প্রনীত রঞ্জন দেবনাথ, মানবজমিনের সাজিদুর রহমান সাজু, ইনকিলাবের এম, এ ওয়াহিদ রুলু, আমাদের সময়ের শাব্বির এলাহী, ভোরের ডাকের সাংবাদিক জয়নাল আবেদীন, দেশ রুপান্তরের রুহুল ইসলাম হৃদয়, প্রতিদিনির বাংলাদেশ এর সাদিকুর রহমান সামু, বাংলাদেশ বেতারের আরকে সৌমেন, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, আকাশ আহমদ, আশরাফ সিদ্দিকী পারভেজ, এসএম এবাদুল হক প্রমুখ।

Manual3 Ad Code

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সকল আসামীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ করে, সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিতের দাবি জানান বক্তারা। তারা আরো বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি বলেই সাংবাদিকরা বার বার নির্মমতার বলি হচ্ছে। নিরাপত্তা ও ন্যায় বিচার না হলে পেশাদারিত্বের পাশাপাশি রাজপথে থাকার হুমকি দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!