বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ টিকেট কালোবাজারি চক্রের মুল হোতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ টিকেট কালোবাজারি চক্রের মুল হোতা গ্রেফতার

  • সোমবার, ২৬ জুন, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মুল্য বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্নভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেফতারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর এরকম একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্রের সন্ধান পায় র‌্যাব-৯,সিলেট।

Manual5 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিকদল গত ২৫ জুন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া ইউপিস্থ মৌলভীবাজার সড়ক (০৩ নং পুল) এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজারে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের  মুলহোতা রানা ভট্টাচার্য্য (৩১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ০১টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কালোবাজারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া (৩নং পুল) এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য্য এর ছেলে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক  শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!