শ্রীমঙ্গলে ইন্টারনেট ফর ট্রাস্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ইন্টারনেট ফর ট্রাস্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইন্টারনেট ফর ট্রাস্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলে এই কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

ইউনেস্কো’র অর্থায়নে ইনোভেশন ফর পলিসি ফাউন্ডেশনের সহযোগীতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (গংবফধ) ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

কর্মশালায় সভাপতিত্ব করেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন। রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন এডুকো বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. শরিফুল আলম।

কর্মশালায় উপস্থিত ছিলেন আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আমিনুর রহমান ও এমসিডিা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল করিম।

Manual3 Ad Code

ইউনেস্কো’র ত্তাত্বাবধানে ‘গ্লোবাল ডকুমেন্ট গাইডলাইন ফর রেগুলেটিং ডিজিটাল প্লাটফর্ম’ তৈরির জন্য উদ্যোগ গ্রহন করেছে। যার মাধ্যমে ফ্রিডম অব এক্সপ্রেশান এবং একসেস টু ইনফরমেশান নিশ্চিত করতে গাইড লাইনের থার্ড ড্রাফট তৈরি হয়েছে। কমিউনিটি কনসালটেশন এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে মতামত গ্রহনের উদ্যোগ হিসেবে চা-বাগান অধ্যুষিত এখানকার যুব সমাজের মতামত গ্রহন করা হয় এই কর্মশালায়।

Manual3 Ad Code

কর্মশালায় বিভিন্ন কমিউনিটির ছাত্র, শিক্ষক, পঞ্চায়েত প্রতিনিধি, কিশোর-কিশোরী, ক্লাবের সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!