আত্রাইয়ে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার ২৬ জুন সকালে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে মুজিব বাংলাদেশ শীর্ষক পর্যটন বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়। কর্মশালার শুরুতে আত্রাই উপজেলাধীন কবি রবি ঠাকুরের স্মৃতি বিজরিত পতিসর এবং মহাত্মাগান্ধী আশ্রম ভরতেতুলিয়ায় পর্যটন কেন্দ্র স্থাপন সম্পর্কে বিস্তারিত বিবরণী তুলেধরেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। তিনি বলেন, পতিসর সম্পন্ন গ্রামীন পরিবেশ বেষ্টিত এরিয়া। সেখানে কবির কাছারি বাড়ী ছাড়াও নাগর নদী, নদীর ঘাট, দেবেন্দ্র মঞ্চ, কবির নিজ হাতে তৈরী স্কুল, কৃষি ব্যাংক, খেত ভরা ফসলের মাঠ, নতুন করে স্থাপন করা তাল গাছ, কবির স্মৃতি পার্ক, পুকুর ও কৃষি কলেজ রয়েছে। অপরদিকে মহাত্মাগান্ধী আশ্রম (বঙ্গীয় রিলিফ কমিটি) ভরতেতুলিয়া উপজেলা সদরে অবস্থিত। স্থানটিতে নেতাজি সুভাস চন্দ্র বসু, পিসি রায়, মহাতœা গান্ধীর আগমন ঘটে। এখান থেকে এক সময় অসহায় মানুষকে রিলিফ দেওয়া হতো। এছারা ঘ্যানির মাধ্যমে তৈল তৈরী, চরকার মাধ্যমে সুতা তৈরী করে খদ্দরের কাপর তৈরী, রেশম চাষ এবং দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে মানুষ বিনা টাকায় চিকিৎসা সুবিধা পেতো।

কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসাবে ১৬ ডিসেম্বর ২৩ সাল পর্যন্ত কান্ট্রি ব্র্যান্ডের হিসেবে মুজিব বাংলাদেশ পর্যটন বিষয়ক সকল ধরনের বিস্তারিত বিবরণী অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপসচিব সাইফুল ইসলাম তুলে ধরেন।

Manual4 Ad Code

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, এসএম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, স¤্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, সরকারী দফতরের অফিসার, সাংবাদিক, শিক্ষক, শুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!