আত্রাইয়ে অজ্ঞাত সেই বৃদ্ধকে পাঠানো হলো পুনর্বাসন কেন্দ্রে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আত্রাইয়ে অজ্ঞাত সেই বৃদ্ধকে পাঠানো হলো পুনর্বাসন কেন্দ্রে

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

 

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় থাকা অজ্ঞাত ব্যাক্তিকে মিরপুর, ঢাকা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। গত সোমবার ২৬ জুন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি ঘোষণা করে সমাজসেবা অফিসের মাধ্যমে সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র মিরপুর, ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

 

Manual2 Ad Code

জানা যায়, গত ১১ জুন তারিখে স্থানীয় কয়েকজন যুবক অজ্ঞাত অবস্থায় ওই ব্যক্তিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তির পর সপ্তাহ পার হলেও তার শারীরিক অবস্থার উন্নতি না হলে এবং নিজের নাম ঠিকানা বলতে না পারায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও আত্রাই থানাকে অবগত করান হাসপাতাল কর্তৃপক্ষ । এরপর ওই ব্যক্তির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় নিউজ এবং থানার মাধ্যমে তার সন্ধান করা হয়।

 

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি বলেন, গত ১১ জুন তারিখে অজ্ঞাত অবস্থায় কয়েকজন যুবক ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। অজ্ঞাত অবস্থায় তাকে ভর্তিকরে তার চিকিৎসা শুরু হয়। সপ্তাহ পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং আত্রাই থানাকে জানানো হয়।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অজ্ঞাত ব্যক্তির ছবি হেডকোয়ার্টার ও বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় বা ঠিকানার সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যাক্তিটির ছবিসহ পত্রিকায় নিউজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং থানার মাধ্যমে খোজাখুজি করা হয়। এতে কোন কাজ না হওয়ায় পুনর্বাসন আইন ২০১১ অনুসারে তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি ঘোষণা করে গত ২৬ জুন সমাজসেবা অফিসের মাধ্যমে সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র মিরপুর, ঢাকায় পাঠানো হয়। #

 

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!