রাজারহাটে পিকআপ ও অটো‌রিকশা সংঘর্ষে নিহত-২ : আহত-৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

রাজারহাটে পিকআপ ও অটো‌রিকশা সংঘর্ষে নিহত-২ : আহত-৪

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual7 Ad Code
কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :: কুড়িগ্রামের রাজারহাটে পিকআপের সাথে ব‌্যাটা‌রি চা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। এতে আহত হয়েছেন আরও ৪ জন ।
মঙ্গলবার (০৪ জুলাই) সকালে উপজেলার মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
Manual1 Ad Code

নিহত সিরাজু‌ল উ‌লিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সে‌লিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝা‌ড়িঝাড় গ্রামের শ‌হিদুল ইসলামের স্ত্রী।

আহতরা হ‌লেন, গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এ‌দের মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বা‌সিন্দা। অপর তিনজন উ‌লিপুর উপজেলার বা‌সিন্দা। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষ‌নিক নি‌শ্চিত হওয়া যায়‌নি।

Manual8 Ad Code

পু‌লিশ জানায়, না‌জিমখাঁনগামী পিকআপের সাথে রাজারহাটগামী অটো‌রিকশার সংঘর্ষ হয়। এতে অটো‌রিকশার চালকসহ ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর ৫ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে‌লিনা বেগম মারা যান।
Manual5 Ad Code

রাজারহাট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুল্লা হিল জামান জানান, পিকআপ ও অটো‌রিকশা থানায় নেওয়া হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!