কুড়িগ্রামে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
কুড়িগ্রাম পৌরসভা চত্ত্বরে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮ জন প্রতিবন্ধী ভিক্ষুককে ব্যবসার জন্য জনপ্রতি ৪১ হাজার ৫’শ টাকার সমপরিমাণ তেল, ডাল, আটা-ময়দা, চিপস সহ নানা পণ্য প্রদান করা হয়। এতে মোট ৩ লাখ ৩২ হাজার টাকা মালামাল ক্রয় করে তা ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো: আবু সুফিয়ান এবং পৌর কাউন্সিলরবৃন্দ।
এ ব্যাপারে কুড়িগ্রাম শহর সমাজসেবা কর্মকর্তা মো: আবু সুফিয়ান বলেন-বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া।
আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে কুড়িগ্রামে ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্যদশজনের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!