শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এডভোকেসি নেটওয়ার্কের ২দিনের প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এডভোকেসি নেটওয়ার্কের ২দিনের প্রশিক্ষণ

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি শ্রীমঙ্গল সদস্যদের ২দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৫জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এনজিও প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণ প্রদান করছে।

Manual5 Ad Code

উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন শিক্ষিকা কাজী আছমা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার।

ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মো: শাহ জাহান মিয়া ও ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জুবায়ের আহমেদ প্রশিক্ষণের সূচনা দিনে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্যাদের প্রশিক্ষণ প্রদান করেন।

Manual4 Ad Code

২ দিনের প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, এডভোকেসি ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!