নওগাঁর আত্রাইয়ের বারেক সৌদি আরবে অগ্নিকান্ডে পুড়ে নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নওগাঁর আত্রাইয়ের বারেক সৌদি আরবে অগ্নিকান্ডে পুড়ে নিহত

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: সৌদি আরবের দাম্মাম শহরের হুফুপ সানাইয়ারআল মনসুরা শিল্প তালুকে অবস্থিত একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত ৭ বাংলাদেশির মধ্যে বারেক সরদার (৪৫) নামে একজনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে।

Manual3 Ad Code

শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুপ শহরের সানাইয়ারআল মনসুরা শিল্প এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। সেখানে নিহত বারেক সরদার আত্রাই উপজেলার উদয়পুর মন্ডল পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

নিহত বারেক সরদারের বড় ভাই মো. শাহাদাত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যায়। এরপর সর্বশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিলেন। এরপর আবারো যান সৌদি আরবে। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানান। এই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছিনা। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!