নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত কয়েক দিনের অবিরাম বর্ষন ও ভারতের পাহাড়ি ঢলে উপজেলার নারায়নপুর, নুনখাওয়া, কেদার, বল্লভেরখাষ, ভিতরবন্দ, কচাকাটা,বেরুবাড়ীসহ প্রায় ৯টি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান ব্রম্মপুত্র, দুধকুমর, গঙ্গাধর ও ধরলা নদীর পানি  বৃদ্ধি পেয়ে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
পানির নিছে তলিয়ে আছে অসংখ্য কাচাঁ পাকা রাস্তা,বীজতলাসহ পাট ক্ষেত। এদিকে শিশু খাদ্যে, গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
পানি বন্দি এলাকায় মানুষের দুর্ভোগ বেরেই চলছে। কৃষকের পাট,বিজতলাসহ বিভিন্ন শাকসবজি নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে হাজার হাজার কৃষক। যোগাযোগের ব্যবস্থা না থাকায় কলাগাছের ভেলা ও ডিঙ্গি নৌকা যোগে সংগ্রহ করছে গো-খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী।
এছাড়াও শত শত বানভাষি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।
উপজেলার চর কাপনা, চরবেরুবাড়ী,মাঝিয়ালীর চর, চর শইলমারী, অষ্টাআশির চর, ঝুনকার চর,পদ্মার চরের বন্যা দুর্গত মানুষ ঔষধসহ সরকারী বেসরকারী ত্রান সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছে।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগন ত্রান সহায়তা নিয়ে এগিয়ে আসার আকুতি প্রকাশ করছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, আমরা বর্তমানে রায়গঞ্জ ও বামনডাঙ্গার ফান্দের চর পরিদর্শন করেছি। এ পর্যন্ত তিন শত পরিবারকে ত্রান সহায়তা দেয়া হয়েছে। তবে ত্রানসহায়তা অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!