আসামিকে ধরতে সহযোগিতা করায় আত্রাইয়ে ২ গ্রাম পুলিশকে সন্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আসামিকে ধরতে সহযোগিতা করায় আত্রাইয়ে ২ গ্রাম পুলিশকে সন্মাননা

  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালু পড়া ইউনিয়নের ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতারে সহযোগিতা করার অবদান স্বরুপ দুই গ্রামপুলিশকে সম্মাননা প্রদান করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার।

Manual2 Ad Code

পুরস্কারপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা হলেন, দেলবর হোসেন ও চঞ্চল হোসেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশকে ট্রেনিং করানো হয়েছে। যাতে গ্রাম পুলিশরা থানা পুলিশকে তথ্য দিয়ে অপরাধীদের ধরিয়ে দিতে সাহায্য করেন। তিনি সকল গ্রাম পুলিশের নিজ নিজ ওয়ার্ডে যেসব অপরাধমূলক কর্মকান্ড হয় তা অফিসার ইনচার্জকে জানানোর কথা বলেন।

ওসি আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে বাল্য বিবাহ দূরে সরে এসেছে। মাদক, বাল্যবিবাহ, ওয়ারেন্টভুক্ত আসামি সকল ক্ষেত্রেই পুলিশকে তথ্য দিয়ে গ্রাম পুলিশ সহযোগিতা করবে। হাটকালুপাড়া ইউনিয়নের ওয়ারেন্টে ভুক্ত আসামিকে ধরিয়ে দিতে সহযোগিতা করায় দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। তিনি সকল গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ভাল কাজ করেন। তাহলে সামনের দিনগুলোতে আমি সবাইকে পুরস্কৃত করব। সেই সাথে তিনি অপরাধ দমনে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমান, ডিআইও (ডিএসবি) এসএম ওয়াজেদুর রহমান, এসআই চাঁদ আলী, আবু সাইদ, সামমোহাম্মদ, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ফিরোজ আলীসহ থানার সকল পুলিশ সদস্য ও উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!