বড়লেখায় মুজিববর্ষে নিসচা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখায় মুজিববর্ষে নিসচা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • শনিবার, ২৯ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মুজিব শতবর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা করা হয়।

Manual2 Ad Code

উপজেলার দক্ষিণ গ্রামতলা মসজিদ প্রাঙ্গণে বৃক্ষবন্ধু নার্সারী বড়লেখার সৌজন্যে বৃক্ষরোপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন। সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিসচা উপজেলা শাখার উপদেষ্টা ও পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নিসচা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, নিসচা’র যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, মানবসেবা সংস্থার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, সহ প্রচার সম্পাদক মাহমুদ আলম তুহিন, গলগজা আদর্শ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, দূর্বার মুক্ত স্কাউট দলের সদস্য সালমান আহমদ।

Manual7 Ad Code

নিসচা’র সভাপতি তাহমীদ ইশাদ রিপন জানান, উপজেলা শাখার পক্ষ থেকে সপ্তাহব্যাপী বড়লেখার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা দিয়ে সহযোগিতা করায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার পক্ষ থেকে বৃক্ষবন্ধু নার্সারীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!