ডেঙ্গু প্রতিরোধে আত্রাই থানা পুলিশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু

ডেঙ্গু প্রতিরোধে আত্রাই থানা পুলিশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রোববার ২৩ জুলাই দুপুরে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর নেতৃত্বে থানা প্রাঙ্গনের পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

ওসি জানান, আমাদের কর্মস্থল ও বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব-কর্তব্য। কেননা আমাদের চারপাশ পরিস্কার না রাখলে আমাদের নানা ধরনের রোগবালাই হতে পারে। তাছাড়া বর্তমান সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রকৌপ দিন দিন বেড়েই চলেছে। এসময় ডেঙ্গু প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি সকলের বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান ওসি।

Manual5 Ad Code

পরিস্কার-পরিচ্ছন্নতার সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমান, ডিআইও (ডিএসবি) এসএম ওয়াজেদুর রহমান, এসআই চাঁদ আলী, আবু সাইদ, সামমোহাম্মদ, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ফিরোজ আলীসহ থানার সকল পুলিশ সদস্য।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!