বড়লেখায় অটোরিকশায় মাদক পাচার গাজাসহ চালক দম্পতি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখায় অটোরিকশায় মাদক পাচার গাজাসহ চালক দম্পতি গ্রেফতার

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা  ::

বড়লেখা থানা পুলিশ শনিবার বিকেলে ৯০০ গ্রাম ও গাজা বিক্রির টাকাসহ সিএনজি চালিত অটোরিকশা চালক দম্পতিকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে এরা অভিনব কায়দায় জনৈক স্কুল মাস্টারের সিএনজি যোগে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গ্রেফতার আটোরিকশা চালক দম্পতি হলো- বাবুল পাত্র (৪২) ও আশা পাত্র (৩২)। মাদক পাচারে ব্যবহৃত আটোরিকশা (সিএনজি) থানায় আটক করেছে পুলিশ। এব্যাপারে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এক স্কুল মাস্টারের নম্বরবিহীন অটোরিকশার (সিএনজি) চালক বাবুল পাত্র ও তার স্ত্রী আশা পাত্র। শনিবার বিকেলে এ দম্পতি মাদক বিক্রি করে জুড়ী থেকে বড়লেখার দিকে ফিরছিল। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন রতুলি বাজারে বাবুল পাত্রের অটোরিকশার (সিএনজি) গতিরোধ করেন। পরে চালক বাবুল পাত্রের স্ত্রী আশা পাত্রের হাতব্যাগ তল্লাশী করে ৯০০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৪৬০ টাকা উদ্ধারের পর পুলিশ তাদের গ্রেফতার করে।

Manual8 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্কুল মাস্টারের নম্বরবিহীন অটোরিকশা চালক দম্পতি দীর্ঘদিন ধরে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী এলাকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। বেশ কয়েকদিন ধরে পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করছিল। শনিবার বিকেলে মাদকের চালান নিয়ে কুলাউড়া ও জুড়ী থেকে বড়লেখায় ফেরার গোপন সংবাদে রতুলি বাজারে পুলিশ তাদের চার্জ করে গাজা ও মাদক বিক্রির টাকাসহ তাদের আটক করেছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!