দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি পালিত

  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত বৃহত্তম ছিটমহল দাসিয়ারছড়ায় ৩১ জুলাই সোমবার ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ১০ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। ছিটমহল বিনিময়ের নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ,
সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, কোষাধ্যক্ষ প্রভাষক জাকারিয়া মিঞা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক শংকর রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সহসভাপতি সাইদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাত ১২ টা ১ মিনিটে স্বাধীনতার আলোর স্বারক হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেন অতিথিগণ। উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশের ১৫২ টি ছিটমহল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিটমহলবাসীর জীবনে সূচিত হয় নতুন দিগন্তের। অবসান হয় ছিটমহলবাসীর ৬৮ বছরের বন্দীদশার। উন্নয়নের মূলধারায় যুক্ত হয় ছিটমহলগুলো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!