গাড়ী চাপায় স্কুলছাত্র হত্যা বিচারের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

গাড়ী চাপায় স্কুলছাত্র হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখার গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ও কিশোর ক্রিকেটার মুজিবুর রহমানকে গত ১২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস নির্মমভাবে চাপা দিয়ে হত্যা করে।

Manual5 Ad Code

থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এনা পরিবহনের বাস আটক করলেও ঘাতক চালককে আজও গ্রেফতার করেনি। স্কুলছাত্র হত্যাকারী পাষণ্ড এ চালককে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে ৩১ আগস্ট সোমবার দুপুরে নিহতের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

ছোটলিখা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বড়লেখা-শাহবাজপুর সড়কের পার্শে ঘোলসা সুচনা ক্রিকেট ক্লাব আয়োজিত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক উসমান আলী। সুচনা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাইদুল ইসলাম জিবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুন নাহার চৌধুরী, সহকারী শিক্ষক বদরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, নিরাপদ সড়ক চাই’র উপজেলা আহবায়ক তাহমিদ ইশাদ রিপন, সদস্য আব্দুল আজিজ, ক্রিকেটার আহমদ নোমান, বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুন্তাসিম মাহাদি, ব্যবসায়ী সামছুল ইসলাম, শিক্ষার্থী সুমন আহমদ, মিজানুর রহমান, রিপন আহমদ প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!