বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে শিশুদের মাঝে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে শিশুদের মাঝে ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার ৭নং খাসিয়া পুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিও সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র আওতায় ২০৬ জন শিশুর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রজেক্টভুক্ত শিশুদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান, মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। ত্রাণ বিতরণের আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

প্রকল্প চেয়ারম্যান প্রবীনসন সুচিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা টারজেন পাপাংয়ের পরিচালনায় স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, মাধব ও ৭ নং খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর লংডঃ গিরি, সাবেক ইউপি মেম্বার ডেভিট পাপাং, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রমিক নেতা মোহন রিকমুন, প্রকল্পের সহ-সভাপতি পাইলট মারলিয়া প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!