কুড়িগ্রামে ছেলের হাতে বাবা নির্যাতিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা নির্যাতিত

  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়িতে সন্তানের হাতে ৮০ বছরের বৃদ্ধ বাবা নির্যাতিত হয়ে আইনের সাহায্য নিতে থানায় হাজির। অভিযোগ সুত্রে জানাগেছে,গত ১০ আগস্ট বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বৃদ্ধ রজব আলী নাগেশ্বরী থানায় ১২ আগস্ট শনিবার একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি বলেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বৃদ্ধ বাবার নিকট থেকে জমি লিখে চায়।
রজব আলী এতে রাজি না হলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। উপায় অন্তর না পেয়ে ন্যায় বিচারের আসায় নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!