কমলগঞ্জে বিজিবি’র উদ্যোগে সহস্রাধিক দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বিজিবি’র উদ্যোগে সহস্রাধিক দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যানমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর ও অধীনস্থ ব্যাটেলিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে সহস্রাধিক গরীব ও দু:স্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে ৬ শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করা হয়। বিকাল ৫টায় চাম্পারায় চা বাগানে ৪ শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, চিনি প্রভৃতি) বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, অধিনায়ক ল্যা: কর্র্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদসহ বিজিবি অন্যান্য সদস্যরা।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেসোনার বাংলা গড়ার জন্য একযোগে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!