কমলগঞ্জে নারী মুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে নারী মুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

স্থানীয় সরকার বিভাগের জারিকৃত পরিপত্রে বর্ণিত ৩% অর্থ বরাদ্দ এবং ২৫% প্রকল্প নারী সদস্য কর্তৃক বাস্তবায়নের দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেছে নারী উন্নয়ন ফোরাম। মঙ্গলবার ০১ সেপ্টেম্বর বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগমের নেতৃত্বে ইউপি মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলরা কমলগঞ্জ ইউএনও’র কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগম বলেন, দেশের অর্ধেকের বেশি নারী। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী উন্নয়নে আইন আছে, কিন্তু মান্য নেই।

Manual8 Ad Code

এখন শুধু একটাই দাবী সকল উপজেলায় পরিপত্র অনুযায়ী ৩% বরাদ্দ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫% নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়নের দাবী জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!