কমলগঞ্জে ভবন মালিকদের সাথে লাফার্জ হোলসিমের সচেতনতামূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কমলগঞ্জে ভবন মালিকদের সাথে লাফার্জ হোলসিমের সচেতনতামূলক সভা

  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: নতুন করে ভবন নির্মাণ করেছেন এবং নির্মাণ করবেন এমন ভবন মালিকদের সাথে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড সচেতনতামূলক সভা করেছে। গত শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে সাতটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আলীবাবা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শুরুতেই এ সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সুচনা বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম মৌলভীবাজার এলাকার কর্মকর্তা মো. আল আমীন। এরপর বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম সিলেট অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক আসাদুজ্জামান। পাকা ভবন নির্মাণকালে ভবন মালিককে প্রাথমিক স্তর থেকে বিভিন্ন পর্যায় হয়ে ঢালাই কাজ পর্যন্ত কিভাবে ও কেন সতর্কতার সাথে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের কাছ থেকে মান সম্পন্ন কাজ আদায় করে নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম সিলেট অঞ্চলের প্রকৌশলী মো. মাসুদ রানা। আলোচনার শেষ পর্যায়ে প্রকৌশলী মো মাসুদ রানা বিভিন্ন পরিবেশ ও স্থানে ব্যবহারযোগ্য লাফার্জ হোলসিমের উন্নতমানের ৫ ধরণের সিমেন্ট পরিচয় করান ভবন মালিকদের।

Manual5 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন নির্মাণ প্রকৌশলী মো. মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন লাফার্জ হোলসিম মৌলভীবাজার এলাকার বিক্রয় প্রতিনিধি কিবরিয়া চৌধুরী।

Manual3 Ad Code

সচেতনতামূলক সভায় ভবন মালিকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সালাম, আব্দুর রহমান রানু ও অসীম সাহা। এ সভা সম্পর্কে তারা বলেন, ভবন নির্মাণকালে জানার অভাবে তাদের অনেক ভূল হয়েছে। এখন থেকে আজকের সভার গ্রহণ করা অভিজ্ঞতা কাজে লাগবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!