আত্রাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসাবে সীমানা নির্ধারণ ও ভোট কেন্দ্রের খসড়া তালিকা করে তা প্রকাশ করা হয়েছে। এছাড়া ভোটার তালিকার কাজ শেষ হলেও তপশীল ঘোষণা পর্যন্ত ভোটার স্থানান্তর ও হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

প্রকাশিত খসড়া অনুযায়ী ভোট কেন্দ্রের তালিকায় মোট ৬০ টি কেন্দ্র রয়েছে যা গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৫টি বেশি। তবে খসড়া ভোট কেন্দ্রের তালিকার বিষয়ে কাহারো কোনরুপ আপত্তি থাকলে ৩১ আগষ্ট তারিখের মধ্যে জেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে অবগত করতে বলা হয়েছে।

Manual8 Ad Code

ভোট কেন্দ্রগুলো হলো, উপজেলার শাহাগোলা ইউনিয়নের শাহাগোলা উচ্চ বিদ্যালয়, শাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাটিয়া বড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর-জাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়, জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিলাবদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা উচ্চ বিদ্যালয়, মহাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহসানগঞ্জ ইউনিয়নের আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়, আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কছির উদ্দিন দেওয়ান স্কুল ও কলেজ, সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলোয়া চৌড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকটিগাছা কাঁশ্যবপাড়া স্কুল ও কলেজ। পাঁচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়, বিপ্রবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুপুর উচ্চ বিদ্যালয়, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, কাসুন্দা উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশা ইউনিয়নের রাণীনগর উচ্চ বিদ্যালয়, রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমসপাড়া উচ্চ বিদ্যালয়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়, খরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশা উচ্চ বিদ্যালয়, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়। মনিয়ারী ইউনিয়নের কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, পতিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনগর সুদর্শণা মডেল হাইস্কুল, নৈদীঘি হযরত আলী উচ্চ বিদ্যালয়, কয়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালুপোঁয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিকাপুর ইউনিয়নের পাইকড়া বড়াইকুড়ি উচ্চ বিদ্যালয়, পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শলিয়া উচ্চ বিদ্যালয়, আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কালিকাপুর দাখিল মাদ্রাসা। হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়, বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকশিমলা উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর উচ্চ বিদ্যালয়, নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Manual6 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ বলেন, জেলা নির্বাচন অফিস থেকে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার বিষয়ে কাহারো কোন আপত্তি থাকলে জেলা নির্বাচন অফিস বরাবর জানাতে হবে। তিনি আরও জানান, উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ৬’শ ১৫ ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ৮৪ হাজার ৮’শ ১৮ জন মহিলা ৮২ হাজার ৭’শ ৯৫ জন হিজরা ২ জন। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!