নাগেশ্বরীতে পানিতে ডুবার একদিন পর ভেসে উঠলো কৃষকের লাশ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত স্বপ্ন থেকে সফল উদ্যোক্তা আত্রাইয়ের শফিকুল ইসলাম মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার কমলগঞ্জে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু শিবির : ৫ শতাধিক রোগকে সেবা প্রদান বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ কমলগঞ্জ ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : একজনের কারাদণ্ড ৪ ট্রাক জব্দ নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে জুড়ীতে অবৈধভাবে তেল মজূদ রাখায় জব্দ 

নাগেশ্বরীতে পানিতে ডুবার একদিন পর ভেসে উঠলো কৃষকের লাশ 

  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ফকিরের হাট এলাকায় গিড়াই নদীর  পানিতে ডুবে এক কৃষক নিখোঁজের ঘটনা ঘটেছে । ২১আগস্ট দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় এ ঘটনা ঘটে ।
২২ আগস্ট সকাল ৮ ঘটিকার সময় স্থানীরা দেখতে পায় একটি বাশের সাথে আটকা লাশ। পরে স্থানীয়রা উদ্ধার করে তার নিজ বাড়িতে দাফনের ব্যবস্থা করে।
উল্লেখ্য, স্থানীয়রা জানায় গোবর্ধনেরকুটি ফকির টাড়ী গ্রামের আব্দুস শাফি (৭০) সারাদিন রোয়া ধান নিরানীর কাজ শেষে ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিনের ব্রীজের প্রায় তিনশত গজ সামন দিয়ে নদীতে সাতার দিয়ে পার হওয়ার চেষ্টা করে।
কিছুক্ষণ পর  আব্দুস আর ভেসে না উঠায় এলাকায় হই চই পরে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ওইদিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিজান চালিয়ে লাশের সন্ধান না পেয়ে পরের দিন সকাল আবারও উদ্ধার কাজ চালিয়ে যায়।
কিছুক্ষণ পরে স্থানীয়দের চোখে নিখোঁজ আব্দুস শাফির লাশ দেখতে পায়।
নিখোঁজের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, সকালে আমরা লাশ খুজতে গিয়ে দেখতে পাই একটি বাশের আগালে লাশের মতো দেখা যায় কাছাকাছি গিয়ে আমরা নিশ্চিত হই। পরে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!