পাহাড়ি ঢলে রাস্তায় ভাঙ্গন বড়লেখায় দুই গ্রামের জনদুর্ভোগে চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাহাড়ি ঢলে রাস্তায় ভাঙ্গন বড়লেখায় দুই গ্রামের জনদুর্ভোগে চরমে

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের এলজিইডি রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ২ গ্রামের ৪ সহস্রাধিক মানুষ গত ২৯ আগস্ট থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী এলাকাবাসী বুধবার জরুরী ভিত্তিতে সড়ক মেরামতের দাবী জানিয়ে উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন।

Manual3 Ad Code

জানা গেছে, গত ২৯ ও ৩০ আগস্টের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ী ছড়া প্লাবিত হয়। এতে সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের ব্যাপক এলাকা ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানির প্রবল স্রোতে পানিধার-মুছেগুল এলজিইডি রাস্তায় ব্যাপক স্থানে ভাঙ্গন দেখা দেয়। হিনাইনগর বালিছড়া জামে মসজিদের সামনের ৪০ ফুট রাস্তা, মুছেগুল গ্রামের নজরুল ইসলাম নজরুলের বাড়ির পশ্চিম পার্শের রাস্তা ও একটি কালভার্ট ঢলের পানিতে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। এতে দুই গ্রামের মানুষের যাতায়াত বিঘিœত হচ্ছে।

Manual4 Ad Code

সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, নজরুল ইসলাম, লাল মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল কাদির প্রমুখ জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন জায়গা ভেঙ্গে যাওয়ায় হিনাইনগর ও মুছেগুল গ্রামের লোকজন উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন না।

Manual8 Ad Code

উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা মেরামতের জন্য বুধবার দুপুরে একটি আবেদন পেয়েছেন। তিনি একজন উপ-সহকারী প্রকৌশলীকে সরেজমিনে তদন্তে পাঠিয়েছেন। যত দ্রুত সম্ভব এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!