কুড়িগ্রামে ডাস্টবিনের পাশে চৌকিতে বসতভিটাহীন বৃদ্ধের বসবাস  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ডাস্টবিনের পাশে চৌকিতে বসতভিটাহীন বৃদ্ধের বসবাস 

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডাস্টবিনের পাশে বসতভিটাহীন বৃদ্ধ তপনের তিনমাস ধরে বসবাস। জানাগেছে বৃদ্ধ তপন ভূরুঙ্গামারী উপজেলার জোগেস চন্দ্রের ছেলে।
দীর্ঘদিন সে নাগেশ্বরী পুরাতন বাজারে ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের বাসায় থাকতো। বয়সের ভারে বর্তমানে তার শরীর অচল হয়ে গেলে ভুমি অফিসের পরিত্যক্ত জায়গায় বসবাস করতো।
সরকারি জায়গাটা দেয়ালদিয়ে ঘেরাও করার পর তার ঠিকানা এখন পুরাতন বাজারের কশাইখানা। যার পাশেই রয়েছে পৌরসভার ডাস্টবিন। স্থানীয়রা জানায় শ্রী তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব কুমার একটি চৌকিতে করে হাট সেডের উপর রেখে যায়। এভাবেই আছে প্রায় তিনমাস ধরে।
এব্যাপারে তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তপন আমার স্ত্রীর ভাই, তপনের স্ত্রী, বাপ ভাই কেউই নেই, এখন সে অসুস্থ  চলচে ফিরতে পারে না, তাই তাকে ওখানে রাখা হয়েছে।
স্থানীয় আমিনুল ইসলাম বলেন, তপনের কেউ নাই, তার ভগ্নিপতি এখানে রেখে গেছে। কেউ যদি একটু খাবার দেয় সে খায়,না দিলে এভাবেই পরে থাকে।
স্থানীয়রা আব্দুল হাই ভুট্টু বলেন চৌকির পাশে ময়লার স্তুপ, মশা মাছি ও কুকুরের সাথে বসবাস করে যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানায় এলাকাবাসী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!