কুড়িগ্রাম সদরে ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিস মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কুড়িগ্রাম সদরে ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিস মাছ

  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদর উপজেলায় খড়া জালে ধরা পড়লো বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইলফিস মাছ। মাছটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে মাছটি শিকারীর বাড়িতে। বুধবার (৩০ আগষ্ট) সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে। ৪ কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফিট।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, ধরলা নদীর শাখা খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী,আনোয়ার হোসেন,আব্দুল করিম ও মানিক মিয়া।
আজ সকালে তাদের জালে ইলফিস নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।
মাছ শিকারী মোঃ ফারুক হোসেন বলেন, এরকম মাছ আমার জীবনে আমি দেখেনি। আজ মাছটি সকালে আমার খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোন কারণে হয় তো এখানে চলে আসছে। এসব মাছ খাওয়া যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!